চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। পুনর্নিরীক্ষণে এক সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা। এবারে পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনপদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। তবে এ বছর পরিবর্তন এসেছে আবেদনপদ্ধতিতে।